Posts

Showing posts with the label বাংলাদেশ নরসিংদী

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জান্নাতি ফুল, তারা নিষ্কলুষ এবং নিষ্পাপ: তারা ফুলের মত পবিত্র।"মা সমাবেশে মো. মেহেদী মোর্শেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Image
ওমর ফারুক: নরসিংদী জেলা প্রতিনিধি।  নরসিংদী সুইড বুন্ধী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে "দ্যুতিময় দুয়ার" আজ রবিবার(৩১ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় মা সমাবেশ। স্কুলের প্রধান শিক্ষক মো. জসিমউদদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মেহেদী মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নরসিংদী সদর।  এময় তিনি তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে বরাদ্দ ৫০ শতাংশ জায়গা ভরাটসহ তার ভবন নির্মাণ এবং সামগ্রিক কাজে আমি জড়িত থাকবেন পাশাপাশি শিক্ষক ও অভিভাবকের দাবীর পক্ষে আমি আমার জায়গা হতে সাধ্যমত চেষ্টা করবো।  তিনি তার বক্তব্যে আরো বলেন,' শিশুরা হলো নিষ্পাপ, নিষ্কলুষ। তাদের যত্ন নিন। তাদের সাথে সুন্দর ও সৃজনশীল আচরণ করুন। কেননা, তারা হলো ফুলের মত পবিত্র: সর্গীয়-জান্নাতি দূত!' এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, আব্দুল্লাহ আল রাশেদ ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নরসিংদী। বাবু প্রাণতোষ দত্ত, প্রতিষ্ঠাতা পরিচালক প্রাণোতোষ আর্ট স্কু...

বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের জন্ম দিলেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুলহক নুর।

Image
ওমর ফারুক: নরসিংদী।  অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যাল এর কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুলহক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর২০২১ইং) দুপুরে রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর। নতুন দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া  ও নুরুল হক নুরকে  সদস্য সচিব করে দলটির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা বাংলাদেশ গণঅধিকার পরিষদের মূলনীতি ঠিক করা হয়েছে চারটি। এরমধ্যে আছে- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। ...

যুব অধিকার পরিষদ" মাধবদী থানার আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ!

Image
ওমর ফারুক:  সদর উপজেলা (নরসিংদী) ঢাকা বিভাগ: ২০/১০/২১ইং তারুণ্য অধিকার সমৃদ্ধি শ্লোগান নিয়ে যাত্রাপথে অবিরাম এগিয়ে চলছে সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে "বাংলাদেশ যুব অধিকার পরিষদ"। কোটা সংস্কার আন্দোলনের  মধ্য দিয়ে ২০১৮ সালে ছাত্রনেতা হিসাবে আত্ম প্রকাশ করে নুরুলহক নুর। তার অদম্য স্পৃহা, মানবিক চেতনা, বিরল সাহসিকতা, অসাধারণ যৌক্তিক বাগ্মিতার জন্য অল্প সময়ে তিনি এবং তার দল মানুষের মনে জায়গা করে নিচ্ছে; তার নেতৃত্বাধীন ছাত্র, যুব, শ্রমিক এবং পেশাজীবি অধিকার পরিষদ দূর্বার গতিতে এগিয়ে চলছে। তার ধারাবাহিকতায় গতকাল রাতে সাংগঠনিক পেইডে "বাংলাদেশ যুব অধিকার পরিষদ" নরসিংদী জেলার আহবায়ক আঃ আজিজ এবং আওলাদ হোসেন জনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। আহ্বায়ক হিসাবে মনোনয়ন দেয়া হয় শাকের আদনানকে, যুগ্ন আহবায়ক আপন আহমেদ রাজসহ দশজন(১০) এবং সদস্য সচিব মনোনিত হন মো. সবুজ যুগ্ন সদস্য সচিব হন মো. রফিকুল ইসলাম। কার্যকরী সদস্য হিসাবে মনোনীত হন হৃদয় খান,মাসুম মিয়াসহ সতের (১৭) জন।  মা...