Posts

গাজীপুর মহানগর টঙ্গী ৫৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

Image
স্টাফ রিপোর্টার  শেখ মোঃ রাকিব হোসেন   আজ ৫ নভেম্বর ২০২১, শুক্রবার সকাল  ১১টায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠ প্রাঙ্গনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।  গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু  এর  সভাপতিত্বে   গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের  সদস্য মোহাম্মদ কাইয়ুম সরকার  সঞ্চালনায় এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ কামরুল আহসান রাসেল সরকার। উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য  মোঃ আমান উদ্দিন সরকার।  গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য  মোহাম্মদ বিল্লাল হোসেন মোল্লা।  গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সদস্য মোঃ বদরুল আলম পাশা ।  টঙ্গী পূর্ব থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ লিটন উদ্দিন সরকার।  মোঃ মেহেদী হাসান সোহাগ মোঃ আর...

এস এম মিজানুর রহমান সরদারের মনোনয়ন পত্র দাখিলের উপলক্ষে মিলাদ মাহফিলে জনতার স্রোত

Image
মোঃ সাহেদ আহমেদ। স্টাফ রিপোর্টার শরীতপুর জেলা প্রতিনিধি।  (১ লা অক্টোবর সোমবার) আসন্ন কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীতায় মনোনয়ন পত্র দাখিল করাকে কেন্দ্র করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার বিকেলে তার নিজ বাড়িতে এস এম মিজানুর রহমান সরদার আবারও কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রার্থীতা করার ঘোষণা করেন এবং তার বন্ধু বান্দব আত্মীয় স্বজন। পাড়া প্রতিবেশির অংশ গ্রহনের মাধ্যমে এই  মিলাদ দোয়া ও আলোচনা সভা করেন। এসময়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলা সদস্য প্রার্থী সহ এবং সকল শ্রেণী পেশার মহিলা পুরুষ আনন্দ মুখোর পরিবেশে দোয়ায় অংশ করায় জন সমুদ্রে পরিনত হয়। আলোচনায় সমর্থিত বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্বা ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ হতে মোড়ব্বিয়ান সকলেই আগামী কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিজানুর রহমান সরদার কে ২৮ শে নভেম্বরে বিপুল ভোটে বিজয়ী করার একাত্মতা প্রকাশ করেন।  এসময় মিজানুর রহমান সরদার বলেন আমি কোদালপুর ইউনিয়ন বাসির শতভাগ সমর্থনে বিগত দিনে চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পালন ছিলাম মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সুখে দুখ...

বালিয়াডাঙ্গীতে জাতীয় যুব দিবস-২০২১।

Image
মোঃ আরিফ রায়হান  বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি।  'দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' শ্লোগান সামনে রেখে আজ সোমবার উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বালিয়াডাঙ্গী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আলোচনা সভা, সনদ ও ঋণ বিতরণের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সুবোধ চন্দ্র রায় এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মাজেদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আনোয়ার হোসেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ রবিউল করিম। ঋণ গ্রহিতা ও আত্মকর্মীদের মধ্যে ২ জন বক্তব্য রাখেন। আলোচনা শেষে যুবকদের মধ্যে ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জান্নাতি ফুল, তারা নিষ্কলুষ এবং নিষ্পাপ: তারা ফুলের মত পবিত্র।"মা সমাবেশে মো. মেহেদী মোর্শেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Image
ওমর ফারুক: নরসিংদী জেলা প্রতিনিধি।  নরসিংদী সুইড বুন্ধী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে "দ্যুতিময় দুয়ার" আজ রবিবার(৩১ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় মা সমাবেশ। স্কুলের প্রধান শিক্ষক মো. জসিমউদদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মেহেদী মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নরসিংদী সদর।  এময় তিনি তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে বরাদ্দ ৫০ শতাংশ জায়গা ভরাটসহ তার ভবন নির্মাণ এবং সামগ্রিক কাজে আমি জড়িত থাকবেন পাশাপাশি শিক্ষক ও অভিভাবকের দাবীর পক্ষে আমি আমার জায়গা হতে সাধ্যমত চেষ্টা করবো।  তিনি তার বক্তব্যে আরো বলেন,' শিশুরা হলো নিষ্পাপ, নিষ্কলুষ। তাদের যত্ন নিন। তাদের সাথে সুন্দর ও সৃজনশীল আচরণ করুন। কেননা, তারা হলো ফুলের মত পবিত্র: সর্গীয়-জান্নাতি দূত!' এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, আব্দুল্লাহ আল রাশেদ ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নরসিংদী। বাবু প্রাণতোষ দত্ত, প্রতিষ্ঠাতা পরিচালক প্রাণোতোষ আর্ট স্কু...

ফুলমেহের বেগমের খুনি ফাঁসীর দাবীতে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

Image
ওমর ফারুক: জেলা প্রতিনিধি নরসিংদী আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে ১১.৩০ মিনিটে নরসিংদী প্রেসক্লাবের সামনে ফুল মেহের এর হত্যাকারী মোঃ খোকনের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে শীলমান্দী ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের উত্তেজিত আম জনতা।  উল্লেখ্য, গত ১৭/১০/২১ ইং রোজ রবিবার  বিকাল আনুমানিক ৪টার দিকে নরসিংদী সদর উপজেলাধীন শীলমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্য শীলমান্দী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল্লাহ এর স্ত্রী (মামুনের মা) ফুলমেহের বেগম (৫০)  তার পালিত ছাগলের জন্য ঘাস কাটতে পাশের কলা বাগানে গেলে মো. কফিল উদ্দীন এর ছেলে মো. খোকন  তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। ঐদিনই নরসিংদী মডেল থানার সার্কেল অফিসারসহ একটি টিম রাত আনুমানিক ৮টার দিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সোমবার বিকালে তার লাশ ময়না তদন্তের পরে মধ্য শীলমান্দী গোরস্থানে দাফন করা হয় এবং এরপরের দিন অজ্ঞাত নামে ৩১/৪২৪ ধারায় মামলা করলে তা রুজু হয় এবং তদন্তের মাধ্যমে তাকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ। গত রবিবার (২...

বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের জন্ম দিলেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুলহক নুর।

Image
ওমর ফারুক: নরসিংদী।  অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যাল এর কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুলহক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর২০২১ইং) দুপুরে রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর। নতুন দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া  ও নুরুল হক নুরকে  সদস্য সচিব করে দলটির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা বাংলাদেশ গণঅধিকার পরিষদের মূলনীতি ঠিক করা হয়েছে চারটি। এরমধ্যে আছে- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। ...

রাজাহাটে তিস্তা নদীর মহাপরিকল্পনার সুখবর দিতে পারেনি ত্রাণপ্রতিমন্ত্রী

Image
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ভারত হঠাৎ ডালিয়া ব্যারাজ খুলে দেয়ায় সৃষ্ট বন্যায় তিস্তা নদীর বন্যা এবং ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার সকালে কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকাপরিদর্শন করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রকল্পের ডিজাইন ও প্রজেক্ট প্রোফাইল কমপ্লিট করা হয়েছে। আপনারা তো জানেন এটা অনেক বড় প্রজেক্ট। এই অঞ্চলে তিস্তা পারের মানুষজনের জীবনমানের উন্নতি হবে। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত চুড়ান্তভাবে কাজ শুরুর সিদ্ধান্ত হয় নাই। তিনি আরও বলেন, কুড়িগ্রামসহ চারটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার বন্যার্ত ও ভাঙন কবলিতদের দুর্দশা লাঘবে কাজ করছে। এই চার জেলার প্রতিটিতে ৫০ মে. টন চাল, নগদ ৫ লাখ টাকা, চার হাজার প্যাকেট শুকনো খাবার, পশু খাদ্যের জন্য আরো ২লাখ টাকা এবং একশ বান্ডিল করে ঢেউটিন বরাদ্দ...