Posts

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

Image
 জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন  বঙ্গ টিভির কর্ণধার ও  সমাজসেবক রাসেল  মিয়া হৃদয়।  স্টাফ রিপোর্টার শেখ মোঃ রাকিব হোসেন  বঙ্গ টিভির সম্মানিত  ম্যানেজিং ডিরেক্টর, সমাজ সেবক ও বঙ্গ ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট রাসেল মিয়া হৃদয় ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। কাব স্কাউট থেকে শুরু করে রোভার স্কাউটে ছিলেন তিনি। মানুষের জীবন বাঁচাতে রক্ত দিয়েছেন বহুবার। বন্যা জলোচ্ছ্বাসে ছুটে গেছেন অসহায় মানুষের পাশে। নিজ সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন ত্রাণ পৌঁছে দিতে। ছোটবেলার সেই মন মানসিকতার ধারাবাহিকতা এখনো বজায় রেখেছেন। করোনার  মহামারির ক্রান্তিলগ্ন ছিলেন অসহায় মানুষের পাশে। এতিম বাচ্চাদের সাথে তোলা ছবি  আজকে তার জন্মদিনে নিয়ে তিনি তার ফেসবুকে লিখেন, আজ আমার জন্মদিন.... মহান রাব্বুল আলামীন আজকের এই শুভ দিনে আমার মা বাবার মুখে হাসি ফুটিয়ে ছিলেন। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। বিগত দিনের মতো সবাই পাশে থাকবেন। ❤️💚 ফেসবুক স্ট্যাটাস  রাসেল এই প্রতিবেদকের সাথে মুঠোফোনে  জানান,  ঘটা করে কোনো আনুষ্ঠানিকতা না বরাবরের মতোই...

জেলহত্যা দিবস উপলক্ষে গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Image
স্টাফ রিপোর্টার মোঃ রাকিব হোসেন  বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার স্মরণে গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়। ৩ রা  নভেম্বর বিকালে ২ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয় এ সময় ২ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন আলোচনা সভায় যোগ দিয়ে জাতীয় চার নেতা কে স্মরণ করে নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল ফকির,গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন রিপন, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাচ্চু সহ ২ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগে...

মিজান সিটিতে দেহব্যবসার তথ্য সংগ্রহে বাঁধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

Image
  গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার  শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা মিজান সিটিতে উঠতি বয়সী নারীদের নিয়ে চলছে রমরমা দেহ ব্যবসা। দেশের বিভিন্ন  জায়গা থেকে কমবয়সী নারীদের এনে দেহব্যবসা পরিচালনা করা  হচ্ছে বলে অভিযোগ উঠে। শনিবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে  শ্রীপুর উপজেলার  মাওনা চৌরাস্তা সংলগ্ন মিজান সিটির পঞ্চম তলায় দেহ ব্যবসার তথ্য সংগ্রহে যান স্থানীয় কয়েকজন  সংবাদকর্মী।  ঘটনাস্থলে গিয়ে দুইজন যৌনকর্মী ও একজন খদ্দের পান তারা, এ সময় দুইজনের মধ্যে একজনের নাম বলেন পাপিয়া। এখানে আরও কেউ আছে কিনা সে বিষয়ে জানতে চাইলে পাপিয়া বলেন, তার স্বামীসহ তিনি এই ফ্ল্যাটে বসবাস করেন। সাথে থাকা অন্য মহিলাটি তার বোন এখানে বেড়াতে এসেছেন, বর্তমানে তার স্বামী বাসায় নেই। বাসার নিচে গেছে একটি কাজের জন্য তার মোবাইল ফোন বন্ধ। এসময় বাসার ফ্লোরে যৌন উত্তেজক ঔষধের মোড়ক ও বিভিন্ন ধরনের মাদক সেবনের সরঞ্জাম পরে থাকতে দেখে উপস্থিত সংবাদকর্মীরা।  ওই সময় মিজান সিটির মালিক মিজান মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে। পাপিয়ার রুমে ঢুকে গণমাধ্যমকর্মীদের কে দেখে জিজ্ঞাসা করতে থাকেন ...

নাঙ্গলকোটে যুদ্ধাপরাধীর সন্তান স্বাধীনতা দিবসে অতিথি, এলাকায় তুলকালাম!

Image
বিশেষ প্রতিনিধিঃ  বঙ্গবন্ধুর ১০২তম জন্মশতবর্ষে স্বাধীনতা রজব জয়ন্তীতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে অনুষ্ঠানের অতিথি যুদ্ধাপরাধীর সন্তান শামসুদ্দিন কালু। এনিয়ে মুক্তিযুদ্ধার পরিবার ও স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক মহলে চলছে তুলকালাম।  এমনই বিতর্কের জন্ম দেয়- ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালুকে অতিথি হিসেবে দাওয়াত করায়!  উল্লেখ্য কুমিল্লা নাঙ্গলকোটের তালিকাভুক্ত যুদ্ধাপরাধী হাজী আকবর আলী। যুদ্ধাপরাধী হিসেবে তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, জেলও খেটেছেন দীর্ঘদিন।  বৃহত্তর (কুমিল্লা, ভ্রামণবাড়িয়া,চাঁদপুর) যুদ্ধাপরাধীদের দলিলপত্রসহ বিভিন্ন উপজেলার যুদ্ধাপরাধীদের তথ্যদী নিয়ে আবুল কাশেম হৃদয় "অপারেশন কিল এন্ড বার্ন" নামে একটা বই লিখেছেন। যাতে ১৬৯ নং পৃষ্ঠায় উল্লেখিত রাষ্ট্র বাদী হয়ে কোলাবরেটর স্পেশাল ট্রাইব্যাল নং ১৭৭/৭২, লাকসাম থানাধীন মামলা নং ১৮, তাং- ১৭/০২/৭২ইং হাজী আকবর আলী এজাহার ভুক্ত আসামী।  সেই যুদ্ধাপরাধীর সন্তান নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামস...

ধর্ষন চেষ্টার সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মীর নামে থানায় অভিযোগ

Image
 প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের হাতিয়াবর এলাকার গৃহবধূর বাবা অসুস্থ এমন খবর নিয়ে আসে স্বামীর দুই ভগ্নীপতী রাতে বাবার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সুমন বর্মন ও বিমন্দ বর্মন তাকে শাল বনের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। গত ৪ মার্চ ধর্ষণ চেষ্টার মামলাও নেন গাজীপুর মেট্রো সদর থানা পুলিশ। আপোষ মিমাংসা না করে মামলা করায় সিটি কর্পোরেশনের ২২-২৩-২৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আক্তার ভিক্টিমসহ তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন‌্য‌ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে স্থানীয় দিন ইসলামকে দিয়ে। হুমকির এমন ঘটনায় ভিক্টিম পরিবার আতংকিত হয়ে ঘটনাটি এশিয়ান টেলিভিশনের অনুসন্ধান টিমের সহকারি ইনর্চাজ রাজু আহাম্মেদকে জানায়। পরে রাজু আহাম্মেদ ঘটনার অনুসন্ধান করে সত‌্যতা খোঁজে পাওয়াই সংবাদটি এশিয়ান টেলিভিশনে প্রচার করে। কাউন্সিলরের হুমকির বিষয়টি তোলে ধরায় প্রতিবেদক রাজু আহাম্মেদের নামে গত ২০শে মার্চ মিথ‌্যা প্রতিবেদন প্রচার করা হয়েছে এমন অভিযোগ করে মেট্রো সদর থানায় কাউন্সিলর  আফসানা আক্তার।

গাজীপুর মহানগর টঙ্গী ৫৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

Image
স্টাফ রিপোর্টার  শেখ মোঃ রাকিব হোসেন   আজ ৫ নভেম্বর ২০২১, শুক্রবার সকাল  ১১টায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠ প্রাঙ্গনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।  গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু  এর  সভাপতিত্বে   গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের  সদস্য মোহাম্মদ কাইয়ুম সরকার  সঞ্চালনায় এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ কামরুল আহসান রাসেল সরকার। উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য  মোঃ আমান উদ্দিন সরকার।  গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য  মোহাম্মদ বিল্লাল হোসেন মোল্লা।  গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সদস্য মোঃ বদরুল আলম পাশা ।  টঙ্গী পূর্ব থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ লিটন উদ্দিন সরকার।  মোঃ মেহেদী হাসান সোহাগ মোঃ আর...

এস এম মিজানুর রহমান সরদারের মনোনয়ন পত্র দাখিলের উপলক্ষে মিলাদ মাহফিলে জনতার স্রোত

Image
মোঃ সাহেদ আহমেদ। স্টাফ রিপোর্টার শরীতপুর জেলা প্রতিনিধি।  (১ লা অক্টোবর সোমবার) আসন্ন কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীতায় মনোনয়ন পত্র দাখিল করাকে কেন্দ্র করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার বিকেলে তার নিজ বাড়িতে এস এম মিজানুর রহমান সরদার আবারও কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রার্থীতা করার ঘোষণা করেন এবং তার বন্ধু বান্দব আত্মীয় স্বজন। পাড়া প্রতিবেশির অংশ গ্রহনের মাধ্যমে এই  মিলাদ দোয়া ও আলোচনা সভা করেন। এসময়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলা সদস্য প্রার্থী সহ এবং সকল শ্রেণী পেশার মহিলা পুরুষ আনন্দ মুখোর পরিবেশে দোয়ায় অংশ করায় জন সমুদ্রে পরিনত হয়। আলোচনায় সমর্থিত বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্বা ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ হতে মোড়ব্বিয়ান সকলেই আগামী কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিজানুর রহমান সরদার কে ২৮ শে নভেম্বরে বিপুল ভোটে বিজয়ী করার একাত্মতা প্রকাশ করেন।  এসময় মিজানুর রহমান সরদার বলেন আমি কোদালপুর ইউনিয়ন বাসির শতভাগ সমর্থনে বিগত দিনে চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পালন ছিলাম মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সুখে দুখ...

বালিয়াডাঙ্গীতে জাতীয় যুব দিবস-২০২১।

Image
মোঃ আরিফ রায়হান  বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি।  'দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' শ্লোগান সামনে রেখে আজ সোমবার উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বালিয়াডাঙ্গী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আলোচনা সভা, সনদ ও ঋণ বিতরণের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সুবোধ চন্দ্র রায় এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মাজেদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আনোয়ার হোসেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ রবিউল করিম। ঋণ গ্রহিতা ও আত্মকর্মীদের মধ্যে ২ জন বক্তব্য রাখেন। আলোচনা শেষে যুবকদের মধ্যে ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জান্নাতি ফুল, তারা নিষ্কলুষ এবং নিষ্পাপ: তারা ফুলের মত পবিত্র।"মা সমাবেশে মো. মেহেদী মোর্শেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Image
ওমর ফারুক: নরসিংদী জেলা প্রতিনিধি।  নরসিংদী সুইড বুন্ধী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে "দ্যুতিময় দুয়ার" আজ রবিবার(৩১ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় মা সমাবেশ। স্কুলের প্রধান শিক্ষক মো. জসিমউদদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মেহেদী মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নরসিংদী সদর।  এময় তিনি তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে বরাদ্দ ৫০ শতাংশ জায়গা ভরাটসহ তার ভবন নির্মাণ এবং সামগ্রিক কাজে আমি জড়িত থাকবেন পাশাপাশি শিক্ষক ও অভিভাবকের দাবীর পক্ষে আমি আমার জায়গা হতে সাধ্যমত চেষ্টা করবো।  তিনি তার বক্তব্যে আরো বলেন,' শিশুরা হলো নিষ্পাপ, নিষ্কলুষ। তাদের যত্ন নিন। তাদের সাথে সুন্দর ও সৃজনশীল আচরণ করুন। কেননা, তারা হলো ফুলের মত পবিত্র: সর্গীয়-জান্নাতি দূত!' এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, আব্দুল্লাহ আল রাশেদ ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নরসিংদী। বাবু প্রাণতোষ দত্ত, প্রতিষ্ঠাতা পরিচালক প্রাণোতোষ আর্ট স্কু...

ফুলমেহের বেগমের খুনি ফাঁসীর দাবীতে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

Image
ওমর ফারুক: জেলা প্রতিনিধি নরসিংদী আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে ১১.৩০ মিনিটে নরসিংদী প্রেসক্লাবের সামনে ফুল মেহের এর হত্যাকারী মোঃ খোকনের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে শীলমান্দী ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের উত্তেজিত আম জনতা।  উল্লেখ্য, গত ১৭/১০/২১ ইং রোজ রবিবার  বিকাল আনুমানিক ৪টার দিকে নরসিংদী সদর উপজেলাধীন শীলমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্য শীলমান্দী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল্লাহ এর স্ত্রী (মামুনের মা) ফুলমেহের বেগম (৫০)  তার পালিত ছাগলের জন্য ঘাস কাটতে পাশের কলা বাগানে গেলে মো. কফিল উদ্দীন এর ছেলে মো. খোকন  তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। ঐদিনই নরসিংদী মডেল থানার সার্কেল অফিসারসহ একটি টিম রাত আনুমানিক ৮টার দিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সোমবার বিকালে তার লাশ ময়না তদন্তের পরে মধ্য শীলমান্দী গোরস্থানে দাফন করা হয় এবং এরপরের দিন অজ্ঞাত নামে ৩১/৪২৪ ধারায় মামলা করলে তা রুজু হয় এবং তদন্তের মাধ্যমে তাকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ। গত রবিবার (২...

বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের জন্ম দিলেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুলহক নুর।

Image
ওমর ফারুক: নরসিংদী।  অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যাল এর কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুলহক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর২০২১ইং) দুপুরে রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর। নতুন দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া  ও নুরুল হক নুরকে  সদস্য সচিব করে দলটির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা বাংলাদেশ গণঅধিকার পরিষদের মূলনীতি ঠিক করা হয়েছে চারটি। এরমধ্যে আছে- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। ...

রাজাহাটে তিস্তা নদীর মহাপরিকল্পনার সুখবর দিতে পারেনি ত্রাণপ্রতিমন্ত্রী

Image
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ভারত হঠাৎ ডালিয়া ব্যারাজ খুলে দেয়ায় সৃষ্ট বন্যায় তিস্তা নদীর বন্যা এবং ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার সকালে কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকাপরিদর্শন করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রকল্পের ডিজাইন ও প্রজেক্ট প্রোফাইল কমপ্লিট করা হয়েছে। আপনারা তো জানেন এটা অনেক বড় প্রজেক্ট। এই অঞ্চলে তিস্তা পারের মানুষজনের জীবনমানের উন্নতি হবে। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত চুড়ান্তভাবে কাজ শুরুর সিদ্ধান্ত হয় নাই। তিনি আরও বলেন, কুড়িগ্রামসহ চারটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার বন্যার্ত ও ভাঙন কবলিতদের দুর্দশা লাঘবে কাজ করছে। এই চার জেলার প্রতিটিতে ৫০ মে. টন চাল, নগদ ৫ লাখ টাকা, চার হাজার প্যাকেট শুকনো খাবার, পশু খাদ্যের জন্য আরো ২লাখ টাকা এবং একশ বান্ডিল করে ঢেউটিন বরাদ্দ...

যুব অধিকার পরিষদ" মাধবদী থানার আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ!

Image
ওমর ফারুক:  সদর উপজেলা (নরসিংদী) ঢাকা বিভাগ: ২০/১০/২১ইং তারুণ্য অধিকার সমৃদ্ধি শ্লোগান নিয়ে যাত্রাপথে অবিরাম এগিয়ে চলছে সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে "বাংলাদেশ যুব অধিকার পরিষদ"। কোটা সংস্কার আন্দোলনের  মধ্য দিয়ে ২০১৮ সালে ছাত্রনেতা হিসাবে আত্ম প্রকাশ করে নুরুলহক নুর। তার অদম্য স্পৃহা, মানবিক চেতনা, বিরল সাহসিকতা, অসাধারণ যৌক্তিক বাগ্মিতার জন্য অল্প সময়ে তিনি এবং তার দল মানুষের মনে জায়গা করে নিচ্ছে; তার নেতৃত্বাধীন ছাত্র, যুব, শ্রমিক এবং পেশাজীবি অধিকার পরিষদ দূর্বার গতিতে এগিয়ে চলছে। তার ধারাবাহিকতায় গতকাল রাতে সাংগঠনিক পেইডে "বাংলাদেশ যুব অধিকার পরিষদ" নরসিংদী জেলার আহবায়ক আঃ আজিজ এবং আওলাদ হোসেন জনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। আহ্বায়ক হিসাবে মনোনয়ন দেয়া হয় শাকের আদনানকে, যুগ্ন আহবায়ক আপন আহমেদ রাজসহ দশজন(১০) এবং সদস্য সচিব মনোনিত হন মো. সবুজ যুগ্ন সদস্য সচিব হন মো. রফিকুল ইসলাম। কার্যকরী সদস্য হিসাবে মনোনীত হন হৃদয় খান,মাসুম মিয়াসহ সতের (১৭) জন।  মা...

নরসিংদীতে কলাবাগানে মিললো ঘাসে মোড়ানো মহিলার লাশ!

Image
ওমর ফারুক: নরসিংদী।  নরসিংদী সদর উপজেলাধীন শীলমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্য শীলমান্দী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল্লাহ এর স্ত্রী (মামুনের মা) ফুলমেহের (৫০) কে ১৭ অক্টোবর ২১ ইং রোজ রবিবার বিকাল আনুমানিক ৪টার দিকে তার পালিত ছাগলের জন্য ঘাস কাটতে পাশের কলাবাগানে গেলে কে/কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে এবং লাশ ঘাস দিয়ে মুড়িয়ে ঢেকে দেয়। এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নরসিংদী মডেল থানার সার্কেল অফিসারসহ একটি টিম রাত আনুমানিক ৮টার দিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন সুরতহাল রিপোর্ট এর জন্য। ১৮ অক্টোবর রোজ সোমবার বিকালে তার লাশ ময়না তদন্তের পরে মধ্য শীলমান্দী গোরস্থানে দাফন করা হয়। সকালে সরেজমিনে দেখা যায়, নিরব কলা বাগানে ঘাসের বোঝা এলোমেলো হয়ে পরে আছে। নিহতের বাসায় মাতমের পরিবেশ খুবই শোকময় হয়ে উঠেছে। এসময় শীলমান্দী ইউনিয়ন এর ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগম বলেন,' নিহত ফুলমেহের আমার চাচী হন। তিনি খুবই সাদাসিধা ছিলেন। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার চাই। নিহত...

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম, এ মান্নান সাহেব এর রুগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহ্ফিল।

Image
সাহাদাত শিকদার গাজীপুর জেলা প্রতিনিধি।  আজ রোজ শনিবার ১৬ /১০/২০২১ বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাফল্য হওয়া প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম, এ মান্নান সাহেব এর রোগমুক্তি কামনায় গাজীপুরের শালনা এলাকার বিএনপির অফিসে এই দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয়া। এসময় উপস্থিত ছিলেন। নবগঠিত কাউলতিয়া মেট্রো থানার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান( মোস্তাফা)এর সভাপতিত্বে অন্যানের  মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর এর বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড, কাউন্সিলর তানভীর আহম্মেদ আকন্দ,বিলুপ্ত কাউলতিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান,জেলা আাইনজিবী সমিতির সাংগঠনিক সম্পাদক আবুতাহের নয়ন।   কাউলতিয়া মেট্রো থানার যুগ্ম আহ্বায়ক সেলিম হোসাইন, যুগ্ম আহ্বায়ক, নাহিদুল ইসলাম রনি,যুগ্ম আহ্বায়ক, জহির হোসনে, যুগ্ন আহ্বায়ক, জাহিদ হায়দার, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ১নং আহ্বায়ক সদস্য আঃ রাজ্জাক আলী,সদস্য খোরশেদ আলম,শাহিন হোসেন,কাইয়ুম হোসেন,আনোয়ার হোসেন ,শহিদুল ইসলাম, আতিকুর রহমান খান,মোঃ ই...

ধরণীবাড়ী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এরশাদুল হক নির্বাচনী প্রচারণার পাশাপাশি সমাজ সেবার কাজ করছেন

Image
নয়ন দাস, রংপুর ব্যুরো প্রধান | জনকল্যাণের লক্ষ্যে,৭নং ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে,চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে জনসেবায় কাজ করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে,তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে,আরও শক্তিশালী করতে। ১ম বারের মতো চেয়ারম্যান,পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি,জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে, চেয়ারম্যান পদপ্রার্থী,মোঃ এরশাদুল হক বলেন,এবার আমাকে এ নির্বাচনে, আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের,উন্নয়নের রোল মডেলসহ। গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে,কাজ করার সুযোগ চাই। তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক,সন্ত্রাস,বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব।নীতিতে অটল এবং দুর্নীতি ও অনিয়মের সাথে তিনি আপোষ করেন না। তিনি আরো বলেন,করোনাকালীন সময় থেকে,আমি নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে। কর্মহীন হয়ে পড়া অনেক অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া বিভিন্ন সময়ে আমার সাধ্যমত সহযোগিতা করে আসছি!আমি সব সময় দরিদ্র মানুষের পাশে থেকেছি, অসহায় দরিদ্র জনগণের পাশে থাকা আমার অভ্যাসে পরিণত...

হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শায়খুল ইসলাম (নয়া) সমাজ সেবার কাজ চলোমান রেখেছেন।

Image
নয়ন দাস, রংপুর ব্যুরো প্রধান | জনকল্যাণের লক্ষ্যে,১১নং হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে,চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে জনসেবায় কাজ করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে,তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে,আরও শক্তিশালী করতে। চেয়ারম্যান,পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি,জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে, চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ শায়খুল ইসলাম (নয়া) বলেন,এবার আমাকে এ নির্বাচনে, আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের,উন্নয়নের রোল মডেলসহ। গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে,কাজ করার সুযোগ চাই। তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক,সন্ত্রাস,বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব।নীতিতে অটল এবং দুর্নীতি ও অনিয়মের সাথে তিনি আপোষ করেন না। তিনি আরো বলেন,করোনাকালীন সময় থেকে,আমি নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে। কর্মহীন হয়ে পড়া অনেক অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া বিভিন্ন সময়ে আমার সাধ্যমত সহযোগিতা করে আসছি!আমি সব সময় দরিদ্র মানুষের পাশে থেকেছি, অসহায় দরিদ্র জনগণের পাশে থাকা আমার অভ্যাসে পরিণত হয়েছ...

আজ আমরা জানবো ফেসবুক প্রোটেক্ট কেন আপনার অ্যাকাউন্টের জন্য দরকার!

Image
ফেসবুকের খুটিনাটি  ফেসবুক প্রোটেক্ট চালু করার সময় এ বিষয়ে বিস্তারিত জানতে লার্ন মোর অপশনে গেলে সেখানে ফেসবুক প্রোটেক্ট কেন জরুরি সে বিষয়ে বলা হয়। ফেসবুক প্রোটেক্ট কেন জরুরি সে বিষয়ে ফেসবুক নিজেই ব্যাখ্যা দিয়ে বলেছেন যে, হ্যাকাররা সব সময় সেই অ্যাকাউন্টগুলোর প্রতিই আগ্রহী হয়, যেগুলোতে অনেক বেশি ফলোয়ার থাকে, যেগুলো গুরুত্বপূর্ণ পেইজ পরিচালনা করে কিংবা যার কমিউনিটি সিগনিফিক্যান্স বা গুরুত্ব রয়েছে। আর এই  ধরণের টার্গেটেড অ্যাটাক বা উদ্দেশ্যপূর্ণ হামলা রোধ করতেই উন্নত নিরাপত্তার এই প্রোগ্রামটি চালু করার সিদ্ধান্ত  নিয়েছে ফেসবুক। এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, ফেসবুকের এই ফিচারটি অ্যাকাউন্টের মৌলিক নিরাপত্তার বিষয়গুলো যেমন ইউজার নেম, পাসওয়ার্ড বা টু-ফ্যাক্টর অথেনটিফিকেশনের পাশাপাশি আরো কিছু বাড়তি নিরাপত্তা দেবে। তিনি বলেন, "এর পরবর্তীতে অ্যাকাউন্টধারীর পেইজে কোন পোস্ট আসার আগে ফারদার (আরো) অথেনটিফিকেশন (যাচাই) হয়ে আসবে। যাতে ওই অ্যাকাউন্টটিকে আর কেউ অ্যাবিউজ করতে না পারে, থ্রেট (হুমকি) থেকে রক্ষা করতে এই উদ্যোগ।" ফেসবুক কর্তৃপক্ষ জানা...

মহেশখালীতে কলার সঙ্গে বিষ মিশিয়ে অর্ধশতাধিক বানরকে হত্যা করা হয়েছে লাউ ক্ষেতে।

Image
ফরিদুল আলম রনি  বিনষ্টের অযুহাতে এ বানরগুলোকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বড়মহেশখালীর মৌজার ভারিতিল্যা ঘোনা পাহাড়ে এ ঘটনা ঘটে। সেখানে একটি লাউ ক্ষেতের পাশে বানরগুলোকে মৃত পড়ে থাকতে দেখা যায়। এছাড়া কয়েকটি বানরকে গাছে ঝুঁলন্ত অবস্থায়ও দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়ি জমিতে কাজ করতে যাওয়ার সময় লাউ ক্ষেতের পাশে বানরগুলোকে মৃত অবস্থায় দেখতে পায়। বানরগুলো প্রায় সময় লাউ ক্ষেতে নেমে ক্ষেত বিনষ্ট করে। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষেতের মালিক দিনের কোন এক সময় বিষ মিশ্রত কলা রেখে যায়। বানরগুলো ওই কলা খেয়ে মারা যায়। জানা গেছে, ওই লাউ ক্ষেতের মালিক ওই উপজেলার দেবাঙ্গা পাড়া গ্রামের জনৈক মোজাফ্ফার মাস্টারের ছেলে। বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে পাহাড়ে বন্য প্রাণীদের আবাসস্থল হুমকিতে পড়ছে। সবার অগোচরে পাহাড়ী এলাকায় এভাবেই নির্বিচারে বন্যপ্রার্থী হত্যাযজ্ঞ চলছে। তবে বরাবরই বনবিভাগ এ ব্যাপারে উদাসীন রয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভম্যান্টের মহেশখালী উপজেলার স...

নওগাঁয় এসএমএস পেয়ে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক অপহরণকারীর বাবা-মা

Image
অহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর মহাদেবপুরে এসএমএস পেয়ে এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কদমতলী এলাকা থেকে  ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী মোঃ মাহমুদুল হাসান রকি (২৬) পালিয়ে যাওয়ায় তার বাবা-মাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, গাংজোয়ার গ্রামের মোজাম্মেল হক (৫৫) ও তার স্ত্রী মোছাঃ তাছলিমা বেগম (৫২)। প্রেস বিফিংএ ডিবি পুলিশ জানায়, গত ৩ অক্টোবর বিকাল ৩ টার সময় এসএসসি পরীক্ষার্থী মেস থেকে বাড়ী যাবার উদ্দেশ্যে বের হলে মহাদেবপুর থানার কদমতলী এলাকা থেকে আসামী রকি তাকে জোর করে অপরহণ করে তার বাড়ীতে নিয়ে আসে। গত ৯ দিন আসামীর বাড়ীতে আটক রেখে ধর্ষন করে এবং শারীরিক নির্যাতন করে। ভিকটিম সুযোগ বুঝে আসামীর মোবাইল থেকে পুলিশ সুপার নওগাঁ প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়কে এসএমএস এর মাধ্যমে জানান যে, আসামি মোঃ মাহমুদুল হাসান রকি তাকে জোর করে অপহরণ করে নিজ বাড়ী গাংজোয়ার আটকে রেখেছে এবং তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাৎক্ষণিক পুলিশ সুপার ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারীর বাবা-মা জনকে গ্রেফতার করে। এবিষয়ে মহাদেবপুর থা...